পুলিশের উপর হামলা,যুবদল নেতা গ্রেফতার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, সেপ্টেম্বর ২৭, ২০২১

পুলিশের উপর হামলা,যুবদল নেতা গ্রেফতার


 


জেলা সংবাদঃ



ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় যুবদল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। 

সোমবার সকাল ১০টার দিকে উপজেলা সদরের অনন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তিন সাংবাদিকসহ ১০ জন আহত হয়েছেন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।


খোঁজ নিয়ে জানা যায়, কসবা উপজেলা ও পৌর যুবদলের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়ায় নেতাকর্মী নিয়ে সোমবার সকাল সাড়ে ৯টায় একটি মিছিল বের করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভূইয়া। উপজেলা সদরের আদ্রা অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে বের করা মিছিলটি কিছুদূর যাওয়ার পর পুলিশ বাধা দেয়। এ নিয়ে পুলিশের সঙ্গে যুবদল নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়।


এ সময় যুবদল নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেট নিক্ষেপ করেন। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল হক ইমুকে আটক করে।


কসবা থানার ওসি আলমগীর ভূইয়া জানান, যুবদলের পদধারীরা অনুমতি না নিয়ে একটি মিছিল বের করেন। বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেট নিক্ষেপ করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

Post Top Ad

Responsive Ads Here