জেলা প্রতিনিধিঃ
নওগাঁর পোরশায় শ্বশুরবাড়ির আমবাগান থেকে অতুল নামে ৩০ বছর বয়সী এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার দিওয়ানাপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত অতুল একই উপজেলার বড় গুন্দইল গ্রামের শলানের ছেলে।
স্থানীয়রা জানায়, ১৫ বছর আগে উপজেলার গাঙ্গুরিয়া দিওয়ানাপাড়ার হরেনের মেয়েকে বিয়ে করেন অতুল। এরপর নিজের বাড়ি ছেড়ে ঘরজামাই হিসেবে থাকতেন। মঙ্গলবার রাতে শ্বশুরবাড়ির একটি আমবাগানে তার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেন প্রতিবেশীরা।
পোরশা থানার ওসি শফিউল আজম খান জানান, লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

