গণপিটুনি থেকে বাঁচতে ৯৯৯ এ কল করে পুলিশের কাছে সহযোগিতা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, সেপ্টেম্বর ২৯, ২০২১

গণপিটুনি থেকে বাঁচতে ৯৯৯ এ কল করে পুলিশের কাছে সহযোগিতা


 গণপিটুনি থেকে বাঁচতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহযোগিতা চেয়েছেন এক নারী ছিনতাইকারী। এ সময় ওই নারী যাকে স্বামী পরিচয় দিয়েছেন তাকেসহ দুজনকে আটক করা হয়েছে। তারা উভয়ই কথিত দম্পতি।

বুধবার এমন চাঞ্চল্যকর তথ্য জানান জাতীয় জরুরি সেবার পরিদর্শক আনোয়ার সাত্তার।



জেলা প্রতিনিধিঃ




আটক ছিনতাইকারী নারীর নাম সাথী আক্তার (২৫) এবং তার কথিত স্বামী নাম নাজমুল (২৫)। তারা গজারিয়ার পুরান বাউসিয়ার অধিবাসী। 


তিনি জানান, মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে সন্ধ্যা ৬টায় একজন নারী কলার মুন্সীগঞ্জের গজারিয়া থানার জামালদি বাস স্ট্যান্ড থেকে ফোন করে জানান, তাকে ও তার স্বামীকে মিথ্যা চুরির অভিযোগে আটকে মারধর করছে স্থানীয়রা।

 

৯৯৯ এর পাওয়া বিষয়টি গজারিয়া থানায় জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে বললে, গজারিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে গজারিয়া থানার এসআই মাঈনুদ্দীন ৯৯৯-কে ফোনে জানান, ওই নারী এবং তার কথিত স্বামী দুইজনই পেশাদার অপরাধী। বিকেলের দিকে তারা একটি অটোরিকশা ভাড়া করে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে একটি নির্জন স্থানে অটোচালক হৃদয়কে মারধর করে গাড়িটি নিয়ে পালিয়ে যাচ্ছিল। হৃদয় বিষয়টি ফোনে অন্য চালকদের জানালে তারা ধাওয়া করে কথিত স্বামী-স্ত্রী ছিনতাইকারীদের আটক করে।

 

পুলিশের এ কর্মকর্তা জানান, আটক সাথী ও নাজমুলকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here