দেশে একদিনে করোনা ভাইরাসে ১৭ জনের মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, সেপ্টেম্বর ২৯, ২০২১

দেশে একদিনে করোনা ভাইরাসে ১৭ জনের মৃত্যু


 


নিজস্ব প্রতিবেদকঃ



দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৪৮৭ জনে দাঁড়িয়েছে।

একই সময়ে নতুন করে এক হাজার ১৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৫৫ হাজার ৫১ জন করোনায় আক্রান্ত হয়েছে।


বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এর আগে মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো ৩১ জনের মৃত্যু হয়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৪৭০ জনে দাঁড়ায়। একই সময়ে নতুন করে এক হাজার ৩১০ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৫৩ হাজার ৮৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছে।


উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত একজনের মৃত্যু হয়।

Post Top Ad

Responsive Ads Here