অনুমোদন ও লাইসেন্স ছাড়া ব্যাবসায় ৭৫০ কোটি লেনদেন, অ্যাকাউন্টে আছে লাখ টাকা মাত্র - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, সেপ্টেম্বর ২৯, ২০২১

অনুমোদন ও লাইসেন্স ছাড়া ব্যাবসায় ৭৫০ কোটি লেনদেন, অ্যাকাউন্টে আছে লাখ টাকা মাত্র


 




সময় সংবাদ ডেস্কঃ




অনুমোদন ও লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার জন্য ইনভেরিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেডের অ্যাকাউন্ট ব্যবহার করেছে ই-কর্মাস প্রতিষ্ঠান হিসেবে ‘ধামাকা শপিং ডট কম’। এ অ্যাকাউন্টে এ পর্যন্ত প্রায় ৭৫০ কোটি টাকা লেনদেন হয়েছে। কিন্তু সেই অ্যাকাউন্টে এখন মাত্র লাখ খানেক টাকা রয়েছে।

২০১৮ সালে শুরু হওয়া ‘ধামাকা ডিজিটাল’ ২০২০ থেকে ‘ধামাকা শপিং ডট কম’ নামে কার্যক্রম শুরু করে।


বর্তমানে ধামাকার কাছে সেলাররা পাবে প্রায় ১৮০-১৯০ কোটি টাকা। ধামাকার কাছে কাস্টমাররা পাবে ১৫০ কোটি টাকা। এছাড়া কাস্টমার রিফান্ড চেক বকেয়া রয়েছে ৩৫-৪০ কোটি টাকা।


প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ধামাকার সিওও মো. সিরাজুল ইসলাম রানাসহ তিনজনকে গ্রেফতারের পর বুধবার (রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব চাঞ্চল্যকর তথ্য জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।



এর আগে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে সিরাজুল ইসলাম রানা (৩৪), ইমতিয়াজ হাসান সবুজ (৩১) ও ইব্রাহিম স্বপনকে (৩৩) গ্রেফতার করা হয়।


খন্দকার আল মঈন জানান, অনিয়মের অভিযোগ উঠায় ই-কমার্সের আড়ালে অর্থ হাতিয়ে নেয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাণিজ্য মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সুপারিশ করেছে। এছাড়া বিভিন্ন আলোচনায় আইনি ব্যবস্থা নিতে বিষয়টি উঠে এলে বেশ কয়েকজন ভুক্তভোগী অভিযোগ করেন।

Post Top Ad

Responsive Ads Here