ঢাবি শিক্ষার্থী দ্বারা সহপাঠীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, সেপ্টেম্বর ২৯, ২০২১

ঢাবি শিক্ষার্থী দ্বারা সহপাঠীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ





সময় সংবাদ ডেস্কঃ




 ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বিরুদ্ধে সহপাঠীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছি। অভিযুক্ত শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রথম বর্ষের শিক্ষার্থী কবির আহমেদ কৌশিক। 

বুধবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী। বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান ওই শিক্ষার্থী। 


অভিযোগপত্রে ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, সহপাঠী কবির আহমেদ কৌশিক গত সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় ফোন করে সেমিনার লাইব্রেরিতে পড়াশোনা সংক্রান্ত আলোচনার জন্য দেখা করতে বলে। আমি দুপুর আড়াইটায় থেকে সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের ৮ম তলায় অবস্থিত বিভাগীয় সেমিনারে অপেক্ষা করি। ৩টার সময় কবির আহমেদ সেখানে আসে। সে অতর্কিতভাবে আমাকে জড়িয়ে ধরে। 


অভিযোগে তিনি আরও বলেন, নিজেকে সামলে নিয়ে ঘটনাস্থল থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে সে আমার পথ আগলে ধরে। সে আমাকে শারীরিকভাবে হেনস্তা করে। তাকে ধাক্কা দিয়ে দৌড়ে সেমিনার থেকে বের হয়ে সিঁড়ি বেয়ে নিচে আসার চেষ্টা করলে সে পেছন থেকে এসে আবারও আমার পথরোধ করে। তখন আমার মনে হয়েছে সে আমাকে ধর্ষণের চেষ্টা করছে। আমি কোনোভাবে ঘটনাস্থল থেকে বেরিয়ে এসে কেন্দ্রীয় লাইব্রেরিতে ঢুকে পড়ি। বিষয়টি সিনিয়র আপুদের কাছে জানালে তারা আমাকে বাসায় নিয়ে আসে। 


ওই শিক্ষার্থী অভিযোগে আরও বলেন, পরবর্তীতে ঘটনার দিন সন্ধ্যা থেকে আমাকে লাগাতার ফোন করতে থাকে। তাকে আমি তাকে যোগাযোগ না করার জন্য বলে দেই। এরপর সে মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় আমার বাসার গেটে এসে হাজির হয় এবং দরজায় ধাক্কা দিতে থাকে। আমার বড় ভাই পরিচয়ে সে ভেতরে ঢুকে। পরে দারোয়ান তাকে বাসা থেকে বের করে দেয়। এদিন সন্ধ্যায় আমি বাসা থেকে বাজার করার জন্য বের হই। এ সময় সে আমার পথরোধ করে। আমি কোনোমতে রিকশায় স্থান ত্যাগ করি। 


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, ঐ ছাত্রীর অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং দুজনকেই ডাকা হয়েছে। তাদের সঙ্গে সরাসরি কথা বলে পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে। অভিযোগ প্রমাণিত হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। 


এ বিষয়ে অভিযুক্ত কবির আহমেদ কৌশিককে একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

Post Top Ad

Responsive Ads Here