ট্রেনে কাটা পড়ে প্রবাসীর স্ত্রীর মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, সেপ্টেম্বর ২৯, ২০২১

ট্রেনে কাটা পড়ে প্রবাসীর স্ত্রীর মৃত্যু


 


জেলা প্রতিনিধিঃ



নওগাঁর আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে রুপালী বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পাঁচুপুর ইউপির ধুলাউড়ি গ্রামের সৌদি প্রবাসী খায়রুল ইসলামের স্ত্রী। 

বুধবার বেলা ১১টার দিকে চিলাহাটি থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে উপজেলার থাওইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 


জানা যায়, গৃহবধূ রুপালী বেগমের স্বামী খায়রুল ইসলাম দীর্ঘদিন থেকে সৌদিতে থাকেন। বুধবার সকাল ৮টার দিকে স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলার এক পর্যায়ে ঝগড়া শুরু হয়। এতে স্বামীর সঙ্গে অভিমান করে বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে থাওইপাড়া এলাকায় রেললাইনে আসে তিনি। বিষয়টি পরিবারের সদস্যরা কেউ বুঝতে পারেনি। পরে চিলাহাটি থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন বেলা ১১টার দিকে থাওইপাড়া এলাকায় আসলে রেল লাইনের ওপর রুপালী বেগম শুয়ে পড়েন। এতে রেল লাইনে কাটা তার মৃত্যু হয়। 


আত্রাই আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার সাইফুল ইসলাম বলেন, বেলা ১১ টার দিকে চিলাহাটি থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই গৃহবধূর মৃত্যু হয়। সংবাদ পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। 


সান্তাহার রেলওয়ে থানার ওসি শাকিউল আজম বলেন, ওই গৃহবধূ রেল লাইনের ওপর শুয়ে পড়েন। পরে ট্রেন আসায় কেটে ছিন্নভিন্ন হয়। সংবাদ পেয়ে দুপুর ১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়াই লাশ নিতে চেয়েছিলেন, আমরা দেয়নি। পরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here