ভারতকে কৌশলে অশিক্ষিত বলে প্রতিবাদ জানালো আফ্রিদি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, সেপ্টেম্বর ২৭, ২০২১

ভারতকে কৌশলে অশিক্ষিত বলে প্রতিবাদ জানালো আফ্রিদি


  


আন্তর্জাতিক ডেস্কঃ



সম্প্রতি নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান সফর বাতিল করেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তবে এর পেছনে ভারতের হাত দেখছেন পাকিস্তানের রাজনীতিবিদরা। এরই মধ্যে পাওয়া গেছে বেশ কিছু প্রমাণও। এমতাবস্থায় ভারতকে কৌশলে ‘অশিক্ষিত’ বলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি।

পাকিস্তানের তথ্যমন্ত্রী দুই দিন আগে দাবি করেন, নিউজিল্যান্ড দলকে নাকি ভারত থেকে হুমকিযুক্ত ই-মেইল পাঠানো হয়েছিল। এই প্রসঙ্গে আফ্রিদি ‘ওয়েস্টার্ন ব্লক’কে ভারতের পথে না হাঁটার পরামর্শ দিয়েছেন।


আফ্রিদি এ বিষয়ে বলেন, বৃহত্তর চিন্তা করতে গেলে সারা বিশ্বের কাছে আমাদের দেশের গৌরবের বিষয়গুলো তুলে ধরার সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। এটা ঠিক আছে যে একটা দেশ আমাদের পেছনে লেগে আছে। কিন্তু আমি মনে করি না, বাকি দেশগুলোর একই ভুল করা ঠিক হবে। 


তিনি আরো বলেন, শিক্ষিত রাষ্ট্র হয়ে তাদের ভারতকে অনুসরণ করা উচিত হবে না। নিউজিল্যান্ডের ক্রিকেটাররাও আমার মতে পাকিস্তানকে ভালোবাসে। কিন্তু তাদের এ রকম কাজ ক্ষমার অযোগ্য। তারা সত্যিই কোনো সুনির্দিষ্ট হুমকি পেলে সেটা পিসিবিকে জানাত।


আফ্রিদি যোগ করেন, পাকিস্তানের নিরাপত্তাকর্মীরা তো এ রকম পরিস্থিতি মোকাবেলার জন্য সব সময় প্রস্তুত আছে। তাদের এই সফরের জন্যই তো বিশাল নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। তাদের নিরাপত্তা পরিদর্শকরাও সব দেখে শুনে সবুজ সংকেত দিয়েছিল। সবকিছু আসলে হতাশার।

Post Top Ad

Responsive Ads Here