আজ থেকে শুরু হচ্ছে টাইগারদের নিউজিল্যান্ড মিশন পর্ব - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, সেপ্টেম্বর ০১, ২০২১

আজ থেকে শুরু হচ্ছে টাইগারদের নিউজিল্যান্ড মিশন পর্ব




সময় সংবাদ ডেস্কঃ



আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আজ থেকে শুরু হচ্ছে টাইগারদের নিউজিল্যান্ড মিশন পর্ব। বুধবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে দুই দল।

সমীকরণের হিসাবে বাংলাদেশের চেয়ে টি-টোয়েন্টি ফরমেটে বেশ এগিয়ে নিউজিল্যান্ড। ক্রিকেটের এ সংক্ষিপ্ত ফরম্যাটে অতীতের ১০ ম্যাচে সবগুলোতে জয় রয়েছে নিউজিল্যান্ডের। তবে সাম্প্রতিক ফর্ম বাংলাদেশ দলকে আশা জাগাতেই পারে। 


চলতি মাসেই অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হারায় মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন এ দল। এছাড়া আইপিএলের কারণে বাংলাদেশ সফরে আসেনি নিউজিল্যান্ডের বেশ কিছু জাতীয় তারকা। টাইগারদের বিপক্ষে খেলতে দ্বিতীয় সারির দল পাঠিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।


এসব বিবেচনায় সিরিজে নিঃসন্দেহে হট ফেভারিট বাংলাদেশ। সবশেষ সিরিজে অস্ট্রেলিয়ার কঠিন বায়ো-বাবল নীতির কারণে প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও দেশের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে খেলাতে পারেনি বাংলাদেশ। অসিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না জাতীয় দলের তারকা ওপেনার লিটন দাসও।


নিউজিল্যান্ডের বিপক্ষে মুশফিক-লিটনের সংযুক্তিতে আরো শক্তিশালী হয়েছে বাংলাদেশ দলের ব্যাটিংলাইনআপ। আছেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ অলরাউন্ডারও। বোলিংয়ে সাম্প্রতিক সময়ে বেশ ফর্মে আছেন দেশের অন্যতম সেরা পেসার মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন। স্পিনে আছেন মেহেদি হাসান।


বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মোহাম্মদ নাঈম/লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান। 


নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ: হেনরি নিকোলস, টম লাথাম, উইলি ইয়ং, কলিন ডি গ্রান্ডহোম, রাচিন রবিন্দ্র, কোল ম্যাকনচি, টম বান্ডেল, এজাজ প্যাটেল, ম্যাট হেনরি, স্কট কুগলেজিন ও ডগ ব্রেসওয়েল।

Post Top Ad

Responsive Ads Here