নোয়াখালীতে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, সেপ্টেম্বর ২৮, ২০২১

নোয়াখালীতে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক




আবু সাঈদ শাকিল নোয়াখালী প্রতিনিধিঃ


নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) গতকাল সোমবার রাতে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো.সবজেল হোসেন চৌমুহনী পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের আলীপুর চৌরাস্তার রাজমহল রেস্তোরাঁর ভিআইপি বাংলা কেবিনের ভিতর থেকে ২শত পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ফেরদৌস আক্তার (৩৪) বেগমগঞ্জের মীরওয়ারিশপুরের ৯নম্বর ওয়ার্ডের ফোরকান মিয়ার স্ত্রী। 


মঙ্গলবার (২৮ সেপ্টম্বর) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

 

ডিবি পুলিশ জানায়, আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।  

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Post Top Ad

Responsive Ads Here