প্রধানমন্ত্রীর ৭৫তম জন্ম‌দি‌ন উপল‌ক্ষ্যে সালথায় আঃলী‌গের আ‌লোচনা সভা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, সেপ্টেম্বর ২৮, ২০২১

প্রধানমন্ত্রীর ৭৫তম জন্ম‌দি‌ন উপল‌ক্ষ্যে সালথায় আঃলী‌গের আ‌লোচনা সভা




সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধিঃ

বাংলা‌দেশ সরকা‌রের প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার ৭৫তম জন্ম‌দিন উপল‌ক্ষে কেক কেটে জন্ম‌দিন পালন ক‌রে‌ছে ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠ‌নের নেতৃবৃন্দ। এই উপল‌ক্ষ্যে উপ‌জেলা আওয়ামীলী‌গের আ‌য়োজ‌নে মঙ্গলবার (২৮ সে‌প্টেম্বর) বেলা ১০ টায় উপ‌জেলা প‌রিষদ স‌ম্মেলন ক‌ক্ষে আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হয়। আ‌লোচনা সভা শে‌ষে ২৫ পাউন্ড ওজ‌নের এক‌টি কেক কাটা হয়।


উপ‌জেলা আওয়ামীলী‌গের সভাপ‌তি মোঃ দেলোয়ার হো‌সেন মিয়ার সভাপ‌তি‌ত্বে আ‌লোচনা সভায় বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, সালথা উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর। এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা আওয়ামীলী‌গের সহ সভাপ‌তি কাজী দে‌লোয়ার হো‌সেন, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফ‌কির মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আঃ ওহাব মিয়া, গিয়াসউ‌দ্দিন আহ‌ম্মেদ, সাংগঠ‌নিক সম্পাদক চৌধুরী সা‌ব্বির আলী, ম‌হিলা ভাইস‌ চেয়ারম‌্যান রুপা বেগম, উপ‌জেলা যুবলী‌গের সভাপ‌তি খায়রুজ্জামান বাবু মোল‌্যা, ম‌হিলা আওয়ামীলীগ নেত্রী জান-ই মারজানা শার‌মিন, উপ‌জেলা ছাত্রলী‌গের সা‌বেক সভাপ‌তি রা‌কিবুল হাসান জু‌য়েল প্রমূখ। আ‌লোচনা সভা‌টি সঞ্চালনা ক‌রেন ফ‌রিদপুর জেলা যুবলী‌গের আহ্বায়ক ক‌মি‌টির সদস‌্য শওকত হো‌সেন মুকুল।


আ‌লোচনা সভায় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার বর্ণাঢ‌্য রাজ‌নৈ‌তিক জীবন নি‌য়ে আ‌লোচনা ক‌রেন এবং তার সমৃদ্ধ জীব‌ন কামনা ক‌রেন।

Post Top Ad

Responsive Ads Here