মধুখালীতে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন পালন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, সেপ্টেম্বর ২৮, ২০২১

মধুখালীতে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন পালন

মধুখালীতে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন পালন
 মধুখালীতে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন পালন  


আরাফাত হোসেন রাজিব, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ

 ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে আওয়ামীলীগ সভানেত্রী, বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পঁচাত্তর (৭৫)তম জন্মদিন পালন করলো মধুখালী উপজেলা আওয়ামীলীগ। 


আজ মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ সংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক বকু, সিনিয়র সহ সভাপতি আঃ সালাম মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মুরাদুজ্জামান মুরাদ, জেলা পরিষদের সদস্য দেব প্রসাদ রায়, মির্জা আহসানুজ্জামান আজাউল, পৌর আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের উপস্থিতিতে ৩০ পাউন্ডের বিশালাকার কেক কেটে জন্মদিন পালন করা হয়।


 এসময় আওয়ামীলীগ নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন মির্জা গোলাম ফারুক, বাবুল আক্তার, মির্জা আতিয়ার রহমান, আব্দুর রাজ্জাক রাজা, শাহ ফারুক, রেজাউল করিম তুহিন প্রমুখ। 

 


Post Top Ad

Responsive Ads Here