দেশে করোনা ভাইরাসে মৃত্যু ও শনাক্ত বেড়েছে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, সেপ্টেম্বর ২৮, ২০২১

দেশে করোনা ভাইরাসে মৃত্যু ও শনাক্ত বেড়েছে




সময় সংবাদ ডেস্কঃ



 দেশে করোনাভাইরাসে প্রকোপ কিছুটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৪৭০ জনে দাঁড়িয়েছে।

একই সময়ে নতুন করে এক হাজার ৩১০ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৫৩ হাজার ৮৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছে।


আজ মঙ্গলবার সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮২১টি ল্যাবে ২৯ হাজার ১৮৬টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ২৯ হাজার ৫০৫টি। করোনা শনাক্তের হার চার দশমিক ৪৯ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৬ দশমিক ০৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে এক হাজার ১৯৫ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ১৩ হাজার ৮৭৬ জন করোনা থেকে সুস্থ হল।


এর আগে সোমবার স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৫ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২১২ জন।


উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত একজনের মৃত্যু হয়।

Post Top Ad

Responsive Ads Here