সময় সংবদ ডেস্কঃ
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুজন প্রাণ হারিয়েছে। গত দুদিনেও মৃত্যুর সংখ্যা একই ছিল। এ নিয়ে মোট ৬৫ জন ডেঙ্গুতে মারা গেল।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরও ২১৯ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ১৬৫ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৫২ জন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৫৪ জন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৭ হাজার ৭৯০ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১৬ হাজার ৭৭১ জন রোগী। ডেঙ্গুতে এ সময়ে ৬৫ জনের মৃত্যু হয়েছে।

