আগামীকাল ফাইজারের ২৫ লাখ টিকা দেশে আসছে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, সেপ্টেম্বর ২৬, ২০২১

আগামীকাল ফাইজারের ২৫ লাখ টিকা দেশে আসছে





সময় সংবাদ ডেস্কঃ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নেতৃত্বে গঠিত কোভ্যাক্স সুবিধার আওতায় আগামীকাল সোমবার যুক্তরাষ্ট্র থেকে আরো ২৫ লাখ ডোজ ফাইজার-বায়োএনটেকের টিকা বাংলাদেশে আসছে।

টিকাবাহী উড়োজাহাজটি এদিন রাত সোয়া ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।


রোববার দুপুরে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।


অধিদফতর জানায়, সোমবার রাতে ২৫ লাখ ডোজ ফাইজার-বায়োএনটেকের টিকা গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মি. আর্ল আর মিলার, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম ও স্বাস্থ্য খাতের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।


স্বাস্থ্য অধিদফতর আরো জানায়, কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে প্রথম দফায় ১ লাখ ৬২০ ডোজ এবং দ্বিতীয় দফায় ১০ লাখ ৩ হাজার ৮৬০ ডোজ টিকা দেশে এসেছে।


অধিদফতর জানায়, কোভ্যাক্স সুবিধার আওতায় আসা ও কেনা ৪ কোটি ৯৪ লাখ ২৯ হাজার ৯৪০ ডোজ টিকা বাংলাদেশ পেয়েছে।

Post Top Ad

Responsive Ads Here