অনশনের নামে কেউ রাস্তায় নেমে অরাজক পরিস্থিতি তৈরি করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, নভেম্বর ২০, ২০২১

অনশনের নামে কেউ রাস্তায় নেমে অরাজক পরিস্থিতি তৈরি করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে






সময় সংবাদ ডেস্কঃ




 বিএনপির গণঅনশনের বিষয়ে আমাদের কিছু বলা বা করার নেই। তবে অনশনের নামে কেউ রাস্তায় নেমে অরাজক পরিস্থিতি তৈরি করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।

শুক্রবার রাজধানীর ফার্মগেটের পূর্ব রাজাবাজার এলাকার নাজনীন স্কুল মাঠে ৯৯ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন।


খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনের ধারা অনুযায়ী শাস্তি স্থগিত রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বিদেশের যাওয়ার বিষয়ে আইনমন্ত্রী আইনের ব্যাখ্যাও দিয়েছেন। খালেদা জিয়া ভালো চিকিৎসা পান, সুস্থ হোক আমরাও সেটা চাই। তবে দেশের প্রচলিত যে আইন রয়েছে তার বাইরে গিয়ে কিছু নয়।

Post Top Ad

Responsive Ads Here