বাসে ট্রেনের ধাক্কা,নিহত ৩ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ২৬, ২০২১

বাসে ট্রেনের ধাক্কা,নিহত ৩


 

সময় সংবাদ ডেস্কঃ



নারায়ণগঞ্জে রেলক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা বাসে ট্রেনের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

রোববার সন্ধ্যায় সদরে ১ নম্বর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


এ ঘটনায় নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।


স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি নারায়ণগঞ্জ রেলস্টেশনে প্রবেশের আগে ১ নম্বর রেলগেটে আনন্দ পরিবহনের ঐ বাসকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও ছয়জন আহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে আরো দুইজনের মৃত্যু হয়।


সদর মডেল থানার ওসি শাহ জামান জানান, উদ্ধার কাজ শুরু হয়েছে। হতাহতদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।

Post Top Ad

Responsive Ads Here