বাঙ্গালহালিয়াতে ২০ লাখ টাকার সেগুন কাঠসহ আটক -৩ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ডিসেম্বর ২৩, ২০২১

বাঙ্গালহালিয়াতে ২০ লাখ টাকার সেগুন কাঠসহ আটক -৩

আটতকৃত কাঠ -ছবি প্রতিনিধি


মহুয়া জান্নাত মনি,রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার নাড়াছড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে  কাপ্তাই জোন অটল ৫৬বেঙ্গলের অধিনে বাঙ্গালহালিয়া ক্যাম্পের ওয়ারেন্ড অফিসার মোঃ হাফিজ আল ফায়ছালের নেতৃত্বে বুধবার (২২ ডিসেম্বর) দিবাগত রাতে বিপুল পরিমান অবৈধ সেগুন রদ্দা, গোল কাঠ, তিনটি মিনি ট্রাকসহ তিনি জনকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃত মিনি ট্রাক নং-চট্টমেট্রো-ড ১১, পিরোজপুর-ড ১১-০২৬৬, কক্সবাজার-ড ১১-০০৮৮। 

স্থানীয় এলাকাবাসী ও বন বিভাগের সূত্রে জানা যায়, উপজেলা নাড়াছড়া বাঙ্গালহালিয়া  এলাকায় রাতের আঁধারে পাচারের উদ্যেশে কাঠ গুলো পরিবহন কালে গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ সেগুনের রদ্দা, গোল কাঠ ও মিনি ট্রাকসহ তিন গাড়ির চালকে আটক করেছে সেনাবাহিনী। এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে কাঠ পাচারকারি অন্যান্যরা পালিয়ে যায়। আটককৃত কাঠের আনুমানিক মূল্য প্রায় ২০লক্ষ টাকা হবে বলে জানা গেছে। 

কাঠ পাচার রোধের বিষয়ে বন বিভাগের দায়িত্বরত ষ্টেশন অফিসার মনির হোসেন জানান, আমাদের লোকবল সংকটের কারণে আমরা কাঠ পাচার রোধ করা সম্ভব হচ্ছে না। তবে প্রতিদিন কাঠ পাচার রোধ করতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান। 

আটককৃত কাঠ, মিনি ট্রাক ও তিনজন চালক মোঃ আব্দুল্লাহ (২৮), মোঃ তাহের (২৫), হ্লাহলাউ মারমা (৩৮) কে বাঙ্গালহালিয়া ফরেষ্ট ষ্টেশন কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বাঙ্গালহালিয়াা আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ড অফিসার মোঃ হাফিজ আল ফায়ছাল। 

গত কয়েক দিন ধরে রাজস্থলী উপজেলাসহ অন্যান্য বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর কাঠ পাচার রোধে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এতে করে দিন দিন কাঠ পাচারকারীরা কোনঠাসা হয়ে গেছে।

উল্লেখ্য, প্রতিদিন উপজেলার লংগদু পাড়া হয়ে নইক্যছড়া ও ইসলামপুর জামতালা দিয়ে ঢুকে বালুমুড়া মুসলিম-শামসুল টিলা দিয়ে রাজবিলা উদালবুনিয়া বাজার হয়ে রাঙ্গুনিয়া, কোদালা, শিলকসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় রাতের আঁধারে লক্ষ লক্ষ টাকার সেগুনসহ মূল্যবান কাঠ পাচার করে আসছে কাঠ পাচারকারী চক্র।

কাপ্তাই ৫৬ বেঙ্গল দায়িত্ব নেওয়ার পর থেকে কাপ্তাই জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল আনোয়ার জাহিদ পিএসসির নির্দেশনায় এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সরকারি বন সম্পদ রক্ষা ও কাঠ পাচার রোধে অগ্রণী ভুমিকা রেখে যাচ্ছেন। গত তিন দিন আগেও সেগুন কাঠসহ একটি মিনি ট্রাক আটক করতে সক্ষম হয়েছিলো সেনাবাহিনী।



#এনএইচএন/সময় সংবাদ



Post Top Ad

Responsive Ads Here