রাঙ্গামাটিতে হিলস ই-কমার্স সোসাইটির সম্মেলনের উদ্বোধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ডিসেম্বর ২৩, ২০২১

রাঙ্গামাটিতে হিলস ই-কমার্স সোসাইটির সম্মেলনের উদ্বোধন

রাঙ্গামাটিতে হিলস ই-কমার্স সোসাইটির সম্মেলনের উদ্বোধন-ছবি প্রতিনিধি


সরকারের ডিজিটাল স্বপ্ন বাস্তবায়ন হয়েছে বলেই আজ উদ্যোক্তাদের মাঝে সেতুবন্ধন রচিত হয়েছে -দীপংকর তালুকদার এমপি


মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধি: 

হিলস ই-কমার্স সোসাইটির সম্মেলন উপলক্ষে রাঙ্গামাটিতে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও সম্মাননা প্রদান করা হয়েছে।


বৃহস্পতিবার সকাল ১১টায় রাঙ্গামাটি ক্ষুদ্র-নৃ গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হিলস সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।


হিল ই-কমার্স সোসাইটি এডমিন মনিরা পারভিন মনি পাহাড়ীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসিন রোমান, রাঙ্গামাটি চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙ্গামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি শাওন ফরিদ, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ ওমর ফারুক প্রমূখ।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি বলেন, বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে বলেই আজ সারাদেশে ক্ষুদে ব্যবসায়ীসহ অন্যান্য পেশার মানুষ ডিজিটাল পদ্ধতিতে ই-কমার্সের মাধ্যমে ব্যবসাসহ বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জন করছে। আজকে সমতল আর পাহাড়ের মাঝে ই-কমার্সের মাধ্যমে উদ্যোক্তাদের মাঝে যে সেতুবন্ধন রচিত হয়েছে তা বর্তমান সরকারের বিরাট একটি সফলতা। ডিজিটাল বাংলাদেশ বিনির্মানসহ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গঠনে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানানো হয়।


আলোচনা সভা শেষে উদ্যোক্তাদের মাঝে সম্মানা ক্রেষ্ট প্রদান করা হয়। রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হিলস সম্মেলনে সারাদেশ থেকে প্রায় শতাধিক উদ্যোক্তারা অংশ গ্রহন করেন। আলোচনা সভা শুরুর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।



এনএইচএন/সময়

Post Top Ad

Responsive Ads Here