চাকামইয়া ইউপি চেয়ারম্যান কেরামত হাওলাদার আবারো কারাগারে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারি ১৩, ২০২২

চাকামইয়া ইউপি চেয়ারম্যান কেরামত হাওলাদার আবারো কারাগারে

চাকামইয়া ইউপি চেয়ারম্যান কেরামত হাওলাদার আবারো কারাগারে
চাকামইয়া ইউপি চেয়ারম্যান কেরামত হাওলাদার আবারো কারাগারে


রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:

  কলাপাড়ায় গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউপি  নির্বাচনে সহিংস হামলা-মামলায় চাকামইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হুমায়ুন কবির কেরামত হাওলদারসহ তিনজনের জামিন আবেদন নামঞ্জুর করে জেল কারাগারে প্রেরন করেছেন কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। 


আদালত ও মামলা সুত্রে জানা যায়, মামলার আসামীরা দীর্ঘদিন পলাতক থাকার পর বৃহস্পতিবার আসামী মো: হুমায়ুন কবির কেরামতসহ ১২জন সেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করলে বিচারক চেয়ারম্যান মো: হুমায়ুন কবির কেরামত(৫৬), মো: গিয়াস উদ্দিন মাতুববর (৪০), মো: আরিফ (২৩)-এর জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরনের আদেশ প্রদান করেন। 


উল্লেখ্য, ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে চাকামইয়া ইউনিয়নে সতস্ত্র প্রার্থী মো: মজিবর রহমান ফকিরের ঘোড়া প্রতিক ও নৌকা প্রতিক মো: হুমায়ুন কবির কেরামত হাওলঅদার এই দু প্রার্থীর সমর্থকদের মধ্যে গত ১১ ডিসেম্বর মধ্যেরাতে ইউনিয়নের বেতমোর গ্রামের শানু মিয়ার দোকানের সামনে রাস্তার উপর দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে হামলা চালিয়ে মো: মজিবুর রহমান ও তার ভাই সাবেক চেয়ারম্যান আ: মোতালেব ফকিরের পুত্র মো: হুমায়ুন কবির রনি গুরুতর জথম হয়। এঘটনায় নব-নির্বাচিত চাকামইয়া ইউপি চেয়ারম্যান মজিবর রহমান এর ছোট ভাই মো: মনির হোসেন ফকির বাদী হয়ে গত ১৩ ডিসেম্বর  চেয়ারম্যান মো: হুমায়ুন কবির কেরামতকে প্রধান আসামী করে ২২ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। যার জি,আর, মামলা নম্বর ৩৮৫/২১।





সময়/রাজ

Post Top Ad

Responsive Ads Here