ছাত্রলীগ এবার কাওয়ালি গানের আয়োজন করবে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারি ১৩, ২০২২

ছাত্রলীগ এবার কাওয়ালি গানের আয়োজন করবে


ছাত্রলীগ এবার কাওয়ালি গানের আয়োজন করবে




নিজস্ব প্রতিবেদকঃ

শুধু কাওয়ালি নয়, এবার লালন ও বাউল গানের আয়োজন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রলীগ। 

বৃহস্পতিবার রাতে ঢাবি শাখার ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রতি বছরের ন্যায় এবারো শুধু কাওয়ালি নয়, লালন ও বাউল গানের আয়োজন করবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। 

প্রসঙ্গত, বাউল সম্প্রদায়ের একটি অংশ সাধন-ভজন গোষ্ঠী, যারা গ্রামে-গঞ্জে গান গেয়ে ভিক্ষা করে বেড়ায়। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এদের দেখা গেলেও সাধারণত কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, ফরিদপুর, যশোর এবং পাবনা অঞ্চলেই এদের বেশি দেখা যায়। বাউলরা দেহভিত্তিক গুপ্ত সাধনার অনুসারী। এ সাধনায় সহজিয়া ও সুফি সাধনার সম্মিলন ঘটেছে, তবে সুফি ভাবনার প্রভাবই বেশি।


বাউলরা মানবতাবাদী। তাদের বিশ্বাস জন্মগতভাবে কেউ বাউল নয়, গুরুর নিকট দীক্ষা নিয়েই বাউল হতে হয়। বাউল সাধনা মূলত নারী-পুরুষের যুগলসাধনা। তবে জ্ঞানমার্গীয় একক যোগসাধনাও আছে।

মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ 

Post Top Ad

Responsive Ads Here