শরীরে মাদক আছে বলে পুলিশ পরিচয়ে চাঁদা আদায়কালে ভুয়া এসআই আটক | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ফেব্রুয়ারি ২০, ২০২২

শরীরে মাদক আছে বলে পুলিশ পরিচয়ে চাঁদা আদায়কালে ভুয়া এসআই আটক | সময় সংবাদ

শরীরে মাদক আছে বলে পুলিশ পরিচয়ে চাঁদা আদায়কালে ভুয়া এসআই আটক | সময় সংবাদ


নিরেন দাস,জয়পুরহাট:

জয়পুরহাটে এক ব্যক্তির শরীরে মাদক আছে বলে পুলিশ পরিচয়ে চাঁদা আদায়কালে উত্তম কুমার ঘোষ (৪০) নামে এক ভুয়া এসআইকে আটক করেছে পুলিশ।


শনিবার(১৯ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে জয়পুরহাট শহরের কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠ থেকে তাকে আটক করা হয়।


আটককৃত ভুয়া এসআই উত্তম কুমার ঘোষ জয়পুরহাট পৌর শহরের বঙ্গবন্ধুপাড়া মহল্লার মৃত ধীরেন্দ্র নাথ ঘোষের ছেলে।


জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর জাহান জানান, আটককৃত উত্তম কুমার ঘোষ দীর্ঘ দিন থেকে বিভিন্ন এলাকায় পুলিশের এসআই পরিচয় দিয়ে বিভিন্নভাবে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করে আসছিলেন।


শনিবার তিন বন্ধু পাঁচবিবি থেকে বাসে করে জয়পুরহাট শহরের পাঁচুর মোড়ে নামলে উত্তম কুমার ঘোষসহ কয়েকজন নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে তাদের শরীরে মাদক আছে বলে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন এবং কিছু টাকা হাতিয়ে নেন। এসময় এক জন পুলিশকে খবর দিলে পুলিশ অভিযান চালিয়ে ভুয়া এসআইকে আটক করলে এসময় তার সাথে থাকা অন্যরা পালিয়ে যায়।


ওসি আরও জানান,এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া অন্যদের আটকের অভিযান অব্যাহত রেখেছে থানা পুলিশ।




Post Top Ad

Responsive Ads Here