ট্রাকচাপা ও বাসের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়া কিশোরকে পিষে দিল ট্রাক | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ফেব্রুয়ারি ২০, ২০২২

ট্রাকচাপা ও বাসের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়া কিশোরকে পিষে দিল ট্রাক | সময় সংবাদ

ট্রাকচাপা ও বাসের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়া কিশোরকে পিষে দিল ট্রাক | সময় সংবাদ



সোহেল হোসেন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:

লক্ষ্মীপুরের ট্রাকচাপায় প্রান্ত (১৪) নামে এক মোটরসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮আট টার দিকে লক্ষ্মীপুর সড়ক নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বিসিক শিল্পনগরী সংলগ্ন জেলা মৎস্য অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।


কিশোর প্রান্ত বিসিক এলাকার খলিফা বাড়ির মো. আবুল খায়েরের ছেলে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৯নবম শ্রেণির শিক্ষার্থী। লক্ষ্মীপুর সদর থানা পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, প্রান্ত লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কের পূর্বদিক থেকে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। জেলা মৎস্য অফিসের সামনে একটি যাত্রীবাহী বাসকে ক্রস করতে গেলে বাসের ধাক্কায় সে সড়কে ছিটকে পড়ে। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যাায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রাত সাড়ে ৯নয় টার দিকে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।


সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ এই ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।




Post Top Ad

Responsive Ads Here