স্টাফ রিপোর্টার, ফরিদপুর :
ফরিদপুরের নগরকান্দা উপজেলা যুব মহিলা লীগের পূর্ণাঙ্গ ২১ জনকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে। যুব মহিলা লীগের জেলা কমিটির আহবায়ক রুখসানা আহমেদ মেহেবী শনিবার এ কমিটির অনুমোদন দিয়েছেন। ২১ সদস্য বিশিষ্ট এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোসাঃ রিক্তা আক্তার ও সাধারণ সম্পাদক হয়েছেন মোসাঃ মৌসুমী আক্তার বুবলী।
কমিটির অন্যান্যরা হলেন, সহ সভাপতি-ডা. সেলিনা ওয়াহিদ, সাহানা পারভীন মনিরা, মোসাঃ বিউটি আক্তার, সুমি জাহাঙ্গীর, সহ সাধারণ সম্পাদক-মোসাঃ সাজেদা বেগম, সাংগঠনিক সম্পাদক-খাদিজাতুল কুবরা শাপলা, যুগ্ম সম্পাদক-মোসাঃ রাশিদা বেগম, সহ যুগ্ম সম্পাদক-মোসাঃ নাজমা আক্তার, প্রচার সম্পাদক-মোসাঃ তুলি আক্তার, সহ প্রচার সম্পাদক-মোসাঃ রাজিয়া, সমাজসেবক বিষয়ক সম্পাদক-মনিরা আক্তার, উপ সমাজসেবা বিষয়ক সম্পাদক-খুকু মনি, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক-রুমা বেগম, উপ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক-নাজমা সুলতানা। দীর্ঘদিন পর নগরকান্দায় যুব মহিলা লীগের কমিটি গঠন হওয়ায় আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতারা নবগঠিত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন।
কমিটির সভাপতি মোসাঃ রিক্তা আক্তার তালমা ইউনিয়ন এর পরীক্ষিত আওয়ামীলীগ পরিবারের সন্তান। তার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ও তালমা ইউনিয়নে দীর্ঘদিন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বাবার মৃত্যুর পর তার মা দেলোয়ারা বেগম এবং বর্তমানে তাঁর বড় ভাই কামাল হোসেন ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তার আরেক ভাই অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক ছিলেন এবং বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ কমিটির একজন সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
