জয়পুরহাটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত | সময় সংবাদ
নিরেন দাস,জয়পুরহাট:জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে রাত ১২টা ০১ মিনিটে একুশের প্রথম প্রহরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দীন জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল।
এরপর একে একে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ছাত্রলীগ, যুবলীগ, প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।
