জয়পুরহাটে টাপেন্টাডল ট্যাবলেট ও নগদ অর্থসহ আটক-২ | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মার্চ ০৮, ২০২২

জয়পুরহাটে টাপেন্টাডল ট্যাবলেট ও নগদ অর্থসহ আটক-২ | সময় সংবাদ

জয়পুরহাটে টাপেন্টাডল ট্যাবলেট ও নগদ অর্থসহ আটক-২ | সময় সংবাদ


নিরেন দাস,জয়পুুরহাট জেলা প্রতিনিধি:

জয়পুরহাটে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪ শত ৫০ টাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রয়লব্ধের নগদ ৮৫,০০০ হাজারসহ দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে থানা পুলিশ।


জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নের পেঁচুলিয়া মন্ডলপাড়ায় সদর থানার এসআই (নিঃ) মো. উজ্জল মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে টাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ৮৫,০০০ হাজার টাকাসহ তাদের হাতেনাতে আটক করে। 


আটককৃতরা হলেন,দোগাছী ইউপির পেঁচুলিয়া উত্তরপাড়া গ্রামের মো.শাহজাহান আলীর ছেলে মোঃ শফিউল ইসলাম ওরফে সেন্টু (২৬) এবং একই ইউপির পেঁচুলিয়া রিফুজিপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মো.মামুন হোসেন নিশান (২৪)।


আটককের বিষয়টি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একে.এম আলমগীর জানান,পুলিশ সুপারের নির্দেশে জেলা জুড়ে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে প্রতিদিনের ন্যায় দোগাছী ইউনিয়নে থানার অফিসার ও সঙ্গীয় ফোর্সরা অভিযান চালিয়ে টাপেন্টাডল ট্যাবলেট ও নগদ অর্থসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।


ওসি আরও জানান,আটককৃত মাদক ব্যবসায়ীদের  বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাও দায়ের করা হয়েছে।




Post Top Ad

Responsive Ads Here