ফরিদপুরে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, দুজনকে কুপিয়ে টাকা লুট - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, এপ্রিল ০৮, ২০২২

ফরিদপুরে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, দুজনকে কুপিয়ে টাকা লুট

 


ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ধুলদি রেলগেটে অবস্থিত মল্লিক ট্রেডার্স-এ হামলা চালিয়ে প্রায় ৫ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে গেছে সন্ত্রাসীদের একটি দল। এ সময় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে দুইজনকে কুপিয়ে গুরুতর জখম করে তারা। হামলায় মারাত্বক ভাবে আহত মোঃ করিম নামের একজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে। এ ঘটনায় কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মামলার বাদি নূর হোসেন লেলিন। মামলায় ৫জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত ৪/৫ জনের কথা বলা হয়েছে। 


মামলার আসামীরা হলেন, সাব্বির সেক(২৪), সাকিব সেক(২০), আকাশ সেক(২৬), জিহাদ মন্ডল(২২) ও রেজাইল সেক(৩০)। এদের সকলের বাড়ি সদর উপজেলার জয়দেবপুর গ্রামে। এদিকে শুক্রবার সন্ধ্যায় মামলার আসামী রেজাইলকে আটক করা হয়েছে। র‌্যাবের একটি দল তাকে ধুলদি এলাকা থেকে আটক করে। 


মামলার এজাহার সূত্রে জানা যায়, ধুলদি রেলগেট বাজার এলাকায় মেসার্স মল্লিক ট্রেডার্স-এ রাসায়নিক সার, বালাইনাশক, রড, সিমেন্টসহ বিভিন্ন পণ্য বিক্রি করা হয়। বেলা সাড়ে ১০টার দিকে ১০/১৫ জন যুবক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এসময় প্রতিষ্ঠানের ম্যানেজার মোঃ রুবেলকে ক্যাশ বাক্সের চাবি দিতে বলে। তিনি চাবি না দিলে তাকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে চাবি ছিনিয়ে নেয়। প্রতিষ্ঠানের মালিকের ভাই মোঃ করিম এসময় তাদের বাঁধা দিলে তাকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে ও পিটিয়ে মারাত্বক ভাবে আহত করা হয়। হামলাকারীরা প্রতিষ্ঠানের ক্যাশ বাক্স ভেঙে সেখান থেকে ৪ লাখ ৯৭ হাজার টাকা নিয়ে চলে যায়। এসময় স্থানীয়রা ৯৯৯ কল করলে  কোতয়ালী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহত মোঃ করিমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করে। 

 

 
প্রতিষ্ঠানের মালিক নূর হোসেন লেলিন জানান, তাদের প্রতিষ্ঠানে দেশীয় অস্ত্র নিয়ে ঢুকে একদল সন্ত্রাসী। এসময় তারা ক্যাশ বাক্সের চাবি চায়। চাবি না দিলে তারা আমার ভাই ও ম্যানেজারকে কুপিয়ে চাবি নিয়ে তালা ভেঙ্গে টাকা নিয়ে যায়। তিনি বলেন যারা প্রতিষ্ঠানে হামলা করে টাকা লুট করে নিয়েছে তাদের সাথে কোন বিরোধ ছিলনা। এরা মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত। তারা প্রতিষ্ঠান থেকে টাকা লুট করার জন্যই হামলা চালিয়েছে। আমার ভাই করিমকে কুপিয়ে ও বেদমভাবে প্রহার করেছে। তার মাথা ও কানের পাশে ৬টি সেলাই দেওয়া হয়েছে। পিটিয়ে শরীরের বিভিন্ন স্থান জখম করেছে। সিসিটিভি ফুটেজ দেখে আমরা বেশ কয়েকজনকে চিনতে পেরেছি। এ বিষয়ে থানায় মামলায় দায়ের করা হয়েছে বৃহস্পতিবার রাতে। থানার মামলা নং ২২। তিনি আরো বলেন মামলা দায়েরের পর আসামী সাব্বির ও সাকিব এর পিতা দারোগা মাহবুবের লোকজন মামলা তুলে নিতে চাপ দিচ্ছে। তিনি পুলিশের লোক হওয়ায় তার দুই ছেলে এলাকায় সন্ত্রাসীর রাজত্ব কায়েম করেছে। 


এ বিষয়ে কোতয়ালী থানার অফিসার ইনর্চাজ এম এ জলিল জানান, যারা হামলার স্বীকার হয়েছেন তারা এলাকায় অর্থশালী। অপরদিকে দারোগা মাহবুবের দুই ছেলে আসামী সাব্বির ও সাকিব। দুই পক্ষের মধ্যে বুধবার বাজার করা নিয়ে কথাকাটাকাটি হয় এরই জের ধরে দোকানে হামলার ঘটনা ঘটেছে। তিনি বলেন এই ঘটনায় মামলা হয়েছে। আমরা আসামীদের ধরতে জোরদার অভিযান চালাচ্ছি। আশা করছি দ্রæতই আসামীরা গ্রেফতার হবে বলে জানান তিনি।

Post Top Ad

Responsive Ads Here