![]() |
বেলকুচিতে যাকাত কমিটির সভা অনুষ্ঠিত | সময় সংবাদ |
উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে যাকাত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৭ই এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, সহকারী কমিশনার ভূমি শিবানী সরকার, বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আসলাম হোসেনসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

