
আদমদীঘিতে চার মাদক ব্যবসায়ী গ্রেফতার | সময় সংবাদ
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার তাদের গ্রেফতার করা হয়। এ ব্যাপারে থানায় দুইটি মামলা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিক্তিতে গত সোমবার সন্ধ্যায় পুলিশ উপজেলার সাইলো রোড এলাকা থেকে আমদীঘির মালশন পুর্বপাড়ার হাফিজার রহমানের ছেলে সাব্বির হোসেন জেম্স (২৩) ও ইয়ার্ড কলোনীর মন্টু মিয়ার ছেলে মিলন হোসেন (২৫) কে ও ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ইশবপুর গ্রামের নতুন মসজিদের পাশ থেকে নওগাঁ সদরের ভবানীপুর মাদারতলী পাড়ার বয়েজ উদ্দিনের ছেলে ইসলাফিল (৫৫) ও শিমুলিয়া উত্তরপাড়ার আবুল কাশেমের ছেলে মুকুল হোসেন (৫৫) কে গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট থেকে ১০ লিটার চোলাই মদ, ২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ পিস নেশার এ্যাম্পল উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার তাদের আদালতে প্রেরণ করা হয়।
