![]() |
| কোম্পানীগঞ্জে বিবস্ত্র অবস্থায় এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার | সময় সংবাদ |
আবু সাঈদ শাকিল,নোয়াখালী প্রতিনিধি:
কোম্পানীগঞ্জ থানাপুলিশ খাল পাড় থেকে এক অজ্ঞাত যুবকের বিবস্ত্র লাশ উদ্ধার করেছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার ৬নং চরফকিরা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের চর কচ্ছপিয়া গ্রামের চাপরাশির খালের পাড় থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। তবে লাশের পরিচয় এখনও পাওয়া যায়নি।
কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) এসএম মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

