রাঙ্গামাটিতে ৫ বছর থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনা টিকা প্রদান শুরু | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, অক্টোবর ১১, ২০২২

রাঙ্গামাটিতে ৫ বছর থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনা টিকা প্রদান শুরু | সময় সংবাদ

 

রাঙ্গামাটিতে ৫ বছর থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনা টিকা প্রদান শুরু | সময় সংবাদ

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধি:

দেশের অন্যান্য জেলা ও উপজেলা রাঙ্গামাটিতেও ৫ বছর থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনার টিকাদান কর্মসূচি কর্মসূচীর কার্যক্রম শুরু করেছে জেললা স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ৯টা থেকে বিভিন্ন স্কুলে এই টিকাদান কার্যক্রম শুরু হয়। এই কর্মসূচি ১২ দিন চলবে। জেলার দূর্গমতার কথা বিবেচনায় নিয়ে নির্দিষ্ট সময়ের পরেও এই টিকা কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে জেলার স্বাস্থ্য বিভাগ কর্তৃপক্ষ।


শিশুদের জন্য বিশেষভাবে তৈরি পেডিয়াট্রিক ফর্মুলেশন ফাইজার বায়োএনটেক কমিরনিটি টিকা দেওয়া হচ্ছে। সারা দেশের সোয়া দুই কোটি শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের রাঙ্গামাটি শিশু নিকেতন ও তৈয়াবিয়া আইডিয়াল স্কুলসহ জেলার দশটি উপজেলায় একসঙ্গে এই কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. বিপাশ খীসা।


ডা. বিপাশ খীসা জানান, রাঙ্গামাটিতে প্রায় ৮৫ হাজার শিশুর তালিকা পেয়েছি। এর মধ্যে আমরা ১৪ হাজার টিকা পেয়েছি, যা উপজেলা পর্যায়ে বিতরণ করা হয়েছে। সরকার কর্তৃক ১৪ দিন শেষ করার কথা থাকলেও দুর্গমতার কারণে কিছুটা সময় লাগতে পারে বলে তিনি জানান।


জানা গেছে, স্কুল ভ্যাকসিনেশন সেন্টার ও পরবর্তী সময়ে কমিউনিটি পর্যায়ে (স্কুল বহির্ভূত শিশু) কাছের কেন্দ্র থেকে এই টিকা নিতে হবে। কোনো কারণে শিশুর সুরক্ষা নিবন্ধন সম্ভব না হলেও লাইনে তালিকা করার মাধ্যমে টিকা নেওয়া যাবে।

এদিকে শিশুদের টিকার আওতায় আনায় খুশি অভিভাবকরা।




Post Top Ad

Responsive Ads Here