ফরিদপুরে ১ ঘন্টার জন্য সিভিল সার্জন দশম শ্রেণির মনিরা | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, অক্টোবর ১১, ২০২২

ফরিদপুরে ১ ঘন্টার জন্য সিভিল সার্জন দশম শ্রেণির মনিরা | সময় সংবাদ

ফরিদপুরে ১ ঘন্টার জন্য সিভিল সার্জন দশম শ্রেণির মনিরা | সময় সংবাদ


নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে এক ঘণ্টার জন্য  সিভিল সার্জন হিসেবে প্রতীকী দায়িত্ব পালন করেছে দশম শ্রেণির ছাত্রী মনিরা আক্তার (১৬)।


মঙ্গলবার (১১ অক্টোবর) ন্যাশনাল চিল্ডেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) ফরিদপুরের আয়োজনে সিভিল সার্জন ডা. মো. সিদ্দিকুর রহমানের উপস্থিতিতে এক ঘণ্টার জন্য দ্বায়িত্ব পালন করে মনিরা।


ফরিদপুর ন্যাশনাল চিল্ডেন টাস্ক ফোর্সের সহ-সভাপতি মোহাম্মদ তুষার আব্দুল্লাহ জানান, কন্যা শিশু দিবস উপলক্ষে নারীর ক্ষমতায়নের জন্য ন্যশনাল চিল্ডেন টাস্ক ফোর্স এ আয়োজন করেছে। দেশের ৬৪ জেলার মধ্যে ৪০টি জেলায় এ কার্যক্রম চলছে।


মনিরা ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর এলাকার আনিছ খানের মেয়ে। সে এ বছরের এসএসসি পরীক্ষার্থী।দায়িত্বগ্রহণের পর মনিরা আক্তার বলেন, আমি নিজেই একজন শিশু। কিন্তু তারপরেও আমি এত বড় একটি দায়িত্ব পাওয়ায় গর্ববোধ করছি। ভবিষ্যতে সুযোগ পেলে জেলার হাসপাতালগুলোতে নারী ও শিশুবান্ধব পরিবেশ সৃষ্টি করা নিয়ে কাজ করবো। এছাড়া এই দিনটি আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে।


সিভিল সার্জন ডা. মো. সিদ্দিকুর রহমান বলেন, শিশুদের সুন্দর জীবন গঠনের জন্য সুস্বাস্থ্য অতি জরুরি। মনিরা আক্তারের সব সুপারিশ আমি আমলে নিয়ে বাস্তবায়ন করার চেষ্টা করবো। ভবিষ্যতে এনসিটিএফ থেকে আরও এ ধরনের কার্যক্রম আশা করি।




Post Top Ad

Responsive Ads Here