রাজশাহীতে জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদ প্রার্থী থেকে অব্যহতি | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ১৩, ২০২২

রাজশাহীতে জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদ প্রার্থী থেকে অব্যহতি | সময় সংবাদ



ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী:

রাজশাহী জেলা পরিষদ নির্বাচন ২০২২ আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে প্রত্যাশিত পদপ্রার্থীরা তাদের নিজ প্রতিকে প্রচার প্রচরণা করে যাচ্ছে। সম্প্রতী সংরক্ষিত সদস্য-৩ পদপ্রার্থী ময়না খাতুন নির্বাচন থেকে অব্যহিত ঘোষণা করেছে। 


বুধবার দুপুরে রাজশাহীর চারঘাট উপজেলার আ’লীগ দলিয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে চারঘাট,বাঘা ও পুঠিয়া সংরক্ষিত সদস্য-৩ আসনের পদপ্রার্থী মোসাঃ ময়না খাতুন নির্বাচন থেকে অব্যহতি ঘোষণা দিয়েছে। আ’লীগের দলিয় নেতাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে তার এই  সিন্ধান্ত বলে সংবাদ সম্মেলনে জানান তিনি। 


এবিষয়ে উপজেলা আ’লীগ সম্পাদক ফকরুল ইসলাম বলেন, নির্বাচন করা প্রত্যেক অধিকার রয়েছে। তবে সুষ্ঠু সুন্দর নির্বাচন প্রত্যেকের কাম্য। সম্প্রতী সংরক্ষিত সদস্য-৩ আসনের পদপ্রার্থী মোসাঃ ময়না খাতুন নির্বাচন থেকে অব্যহতি ঘোষণা দিয়েছে। দলের পক্ষ থেকে আগামীতে তার পথ চলার সার্বিক সহযোগিতা করবে উপজেলা আ’লীগের অঙ্গসংগঠন। ওই সময় উপজেলার সকল সাংবাদিক সংগঠনের সভাপতি ও সম্পাদক উপস্থিত ছিলেন।


Post Top Ad

Responsive Ads Here