ফরিদপুরে দিনব্যাপী সম্মেলনে ক্ষোভ ঝাড়লেন নারী জনপ্রতিনিধিরা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ১২, ২০২২

ফরিদপুরে দিনব্যাপী সম্মেলনে ক্ষোভ ঝাড়লেন নারী জনপ্রতিনিধিরা

 



ফরিদপুর প্রতিনিধি: 

ফরিদপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বুধবার কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকারের আওতায় নারী জনপ্রতিনিধিদের দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে ইএএলজি প্রকল্পভুক্ত ফরিদপুরের ৯টি উপজেলা, ২টি পৌরসভা ও ৩০টি ইউনিয়নের নারী জনপ্রতিনিধিগণ অংশ নেন। 


এসময় তারা অভিযোগ করেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মাসিক সভায় তাদের ডাকা হয়না। সভার পরে তাদের স্বাক্ষর নেয়া হয়। তাদের কার্যপ্রণালীর ম্যানুয়াল দেখতে দেয়া হয়না। এছাড়া বিভিন্ন উন্নয়ন প্রকল্প, সরকারি ভাতা ও অন্যান্য সুবিধা নারী জনপ্রতিনিধিদের মাঝে আনুপাতিক হারে বন্টন করা হয়না। এছাড়া তারা নারী হয়ে পুরুষ ইউপি সদস্য থেকে তিনগুণ বেশি এলাকাকে তাদের নির্বাচনী এরিয়া তৈরি করা হয়েছে। ভোটের সময় পুরুষ সদস্যরা তাদের তিন ভাগের একভাগ এলাকায় ভোট চেয়ে নির্বাচিত হন। অপরদিকে নারী সদস্যরা পুরুষের চেয়ে তিনগুণ বেশি এলাকায় অধিক পরিশ্রম করে নির্বাচিত হতে হয়। যা আনুপাতিক হারে শুধু বেশি নয় এতে পরিশ্রম ভোগান্তি এবং প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হয়। পক্ষান্তরে নির্বাচিত হয়ে পুরুষ সদস্য থেকে সকল বিষয়ে কম সুবিধা দেয়া হয় তাদেরকে। যে কারণে একজন মহিলা ইউপি সদস্য বেশিরভাগ ক্ষেত্রে একবারের বেশি নির্বাচিত হতে পারেনা। এসময় তারা আরো বলেন, নির্বাচিত নারী জনপ্রতিনিধিরা স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সকল স্তরেই অবহেলার শিকার হচ্ছেন। জনগণের ভোটে নির্বাচিত হলেও পরিষদে তাদের নেই সুনির্দিষ্ট কোন কাজ, নেই কোন মূল্যায়ন। দায়িত্ব পালনে প্রতিনিয়ত বৈষম্যের শিকার হচ্ছেন তারা। তারা বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের উন্নয়ন কর্মকান্ডে তাদের কোন ভূমিকা নেই। পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের নেই কোন সম্পৃক্ততা। চেয়ারম্যান বা মেয়রের অনুপস্থিতিতে কর্মকান্ড পরিচালনার জন্য প্যানেল চেয়ারম্যান বা মেয়রের তালিকায় তাদের রাখা হয় না। তারা অভিযোগ করেন, নির্বাচনের আগে জনগণের কাছে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট নিলেও এখন তাদের কাছে কোনপ্রকার জবাবদিহিতা করা সম্ভব হচ্ছেনা। এ অবস্থা চলতে থাকলে আগামীতে নারীরা নির্বাচনে আগ্রহ হারিয়ে ফেলবেন।



ফরিদপুরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো: আসলাম মোল্যার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক তাসলিমা আলী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসউদা হোসেন, ইএএলজির ডিস্ট্রিক্ট ফ্যাসিলেটেটর মনির হোসেন মজুমদার প্রমুখ।



সম্মেলনে উপজেলা ভিত্তিক নারী উন্নয়ন ফোরাম পরিচালনা এবং নারীর প্রতি সহিংসতা সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Post Top Ad

Responsive Ads Here