র‍্যাব-৫ এর অভিযানে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ১২, ২০২২

র‍্যাব-৫ এর অভিযানে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক | সময় সংবাদ

র‍্যাব-৫ এর অভিযানে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক | সময় সংবাদ


নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধি:

র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের একটি চৌকশ অপারেশনাল দল কোম্পানি কমান্ডার মেজর মোঃ মোস্তফা জামান,আর্টিলারি ও সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে,মঙ্গলবার(১১ অক্টোবর)দিবাগত রাতে জয়পুরহাট জেলার সদর উপজেলার ধলাহার ইউনিয়নের ভানাই কুশলিয়া এলাকায় অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় মাদক ১ শত ৪৪ পিস ফেন্সিডিলসহ শ্রী অমিত কুমার ওরফে দেব্রত কুমার ও মোঃ আরমান নামে দুই মাদক কারবারি কে হাতেনাতে আটক করেছে র‍্যাব সদস্যরা।


আটককৃতরা হলেন-জেলার আক্কেলপুর উপজেলার বিহারপুর এলাকার শ্রী সুজিত কুমারের ছেলে শ্রী অমিত কুমার ওরফে দেব্রত কুমার (৩০) ও একই উপজেলার সাকিদারপাড়া এলাকার মোঃ মতিউর রহমানের ছেলে মোঃ আরমান (৪২)।


জয়পুরহাট র‍্যাব-৫ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে আটককের বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানি কমান্ডার মেজর মোঃ মোস্তফা জামান,আর্টিলারি।


প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব আরো জানানো হয় র‍্যাবের-

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ধৃত মাদক কারবারিরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন যাবৎ আমদানি নিষিদ্ধ ভারতীয় নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।  


পরবর্তীতে আটককৃত ধৃত মাদক কারবারিদের বিরুদ্ধে জয়পুরহাট জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।



Post Top Ad

Responsive Ads Here