বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে ভারসাম্যহীন মায়ের মৃত্যু, শিশুপুত্র আহত | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ১২, ২০২২

বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে ভারসাম্যহীন মায়ের মৃত্যু, শিশুপুত্র আহত | সময় সংবাদ

 

বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে ভারসাম্যহীন মায়ের মৃত্যু, শিশুপুত্র আহত | সময় সংবাদ

বোয়ালমারী প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে আছিরন নেছা (২৮) নামে ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার তিন বছরের শিশুপুত্র আরিয়ান মৃধা মারাত্মক আহত হয়েছে। 


বুধবার (১২ অক্টোবর) সকাল সোয়া ৮টায় পৌরসভার শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আছিরন নেছা বোয়ালমারী পৌরসভার উত্তর শিবপুর গ্রামের ৫নং ওয়ার্ডের অবসরপ্রাপ্ত রেল কর্মচারী মো. নাজিমউদ্দীন শেখের মেয়ে। আছিরনের বিয়ে হয়েছে পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার মহেষপুর ইউনিয়নের কাগদী গ্রামের নসিমন চালক মো. টুটুল মৃধার সাথে।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকালে গোপালগঞ্জের গোবরা থেকে রাজশাহী যাচ্ছিল 'টুঙ্গীপাড়া এক্সপ্রেস'। সকাল সোয়া ৮টার দিকে বোয়ালমারী রেলস্টেশন ত্যাগ করে। রেলস্টেশন থেকে মাত্র দুইশ ফুট দূরে পৌরসভার শিবপুর এলাকায় দাসের বাড়ির রেলগেটের কাছে আইউব মীরের বাড়ির সামনে রেললাইনের উপর বসেছিল মানসিক ভারসাম্যহীন আছিরণ নেছা। এ সময় আছিরন নেছার কোলে তার তিন বছরের শিশুপুত্র আরিয়ান ছিল। টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চালক বারবার হুইসেল দিলেও আরিয়ান নেছা রেললাইনের উপর থেকে না উঠায় দ্রুতগামী টুঙ্গীপাড়া এক্সপ্রেসে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় তার কোলের শিশুপুত্র আরিয়ানের পা এবং মাথা মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। 


আরিয়ানকে স্থানীয় লোকেরা সাথে সাথে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. তারিকুল ইসলাম নাদিম প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

 

উল্লেখ্য, আছিরন নেছা মানসিক ভারসাম্যহীন হওয়ায় মাস দেড়েক আগে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি এসে কবিরাজি চিকিৎসা নিচ্ছিলেন।


বোয়ালমারী ফায়ারসার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে।এবং আহত শিশু আরিয়ানকে হাসপাতালে পাঠায়।


Post Top Ad

Responsive Ads Here