গন্তব্য শেষ ঠিকানা, হাতের মুঠোতে বাড়ির ঠিকানা | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ১৩, ২০২২

গন্তব্য শেষ ঠিকানা, হাতের মুঠোতে বাড়ির ঠিকানা | সময় সংবাদ

 

গন্তব্য শেষ ঠিকানা, হাতের মুঠোতে বাড়ির ঠিকানা | সময় সংবাদ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:

হাতের মুঠোতে চিরকুট। তাতে লেখা নিজের নাম, বাড়ির ঠিকানা ও মোবাইল ফোন নাম্বার। বুধবার রাত ৮টার দিকে হাতের মুঠোয় নিজের ঠিকানা আটকে ধরে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে আতœহত্যা করে দুই সন্তানের জনক নাজমুল ইসলাম (৩৮)। সে বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের আগ্রান পারকোল গ্রামের মোশারফ হোসেনের ছেলে। নাটোরের বাফার গোডাউন এলাকায় হোম সিগন্যালের কাছে এ ঘটনা ঘটে। 


স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে পার্বতীপুর থেকে খুলনা গামি রকেট এক্সপ্রেস ট্রেনটি নাটোর স্টেশন থেকে ছেড়ে যায়। ট্রেনটি চলে যাওয়ার পর গোডাউন এলাকায় সিগন্যালের কাছে ট্রেনে কাটা মৃতদেহ দেখতে পেয়ে জিআরপি পুলিশকে খবর দেয় এলাকাবাসী। এ সময় তার হাতের মুঠো থেকে নাম-ঠিকানা ও মোবাইল নাম্বার লেখা চিরকুট উদ্ধার করে পুলিশ। 


মাঝগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম জানান, বুধবার বিকেলে নাজমুল নিজ বাড়ি থেকে তার বোনের বাড়ি নাটোর সদরের হালশায় বেড়াতে গিয়েছিল। পরে জানতে পারে সে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে আতœহত্যা করেছে।  ধারণা করা হচ্ছে, আতœহত্যার পর তার লাশটি যেনো পরিবারের কাছে পৌঁছে তার জন্য সে নিজের হাতে নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার লিখে ট্রেনের নীচে ঝাঁপ দেয়। বৃহস্পতিবার দুপুরে ময়না তদন্ত শেষে চিরকুটে লেখা ঠিকানায় তার লাশ তার বাড়িতে পৌঁছে দেয় পুলিশ।  




Post Top Ad

Responsive Ads Here