আদমদীঘিতে ইউনিয়ন পরিষদে হামলা মারপিট লুটপাটের অভিযোগ | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ১৩, ২০২২

আদমদীঘিতে ইউনিয়ন পরিষদে হামলা মারপিট লুটপাটের অভিযোগ | সময় সংবাদ

আদমদীঘিতে ইউনিয়ন পরিষদে হামলা মারপিট লুটপাটের অভিযোগ | সময় সংবাদ


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : 

গ্রাম পুলিশের ছেলের সাথে এক যুবকের মারপিটের ঘটনার জেরধরে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের সচিবের কক্ষে হামলা গ্রাম পুলিশকে মারপিট কম্পিউটার, ল্যাপটপ. প্রিন্টার মূল্যবান কাগজপত্র তছনছ, আসবাবপত্র ভাংচুর,নগদ টাকা লুটসহ বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ফেলে দেয়ার ঘটনা ঘটেছে। 


গত ১২ অক্টোবর বুধবার বিকেলে ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। মারপিটে আহত রাফি (২২) ও গ্রাম পুলিশ জয়েন উদ্দিন চয়ন (৫০) কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্ততি চলছে বলে জানাগেছ।


পুলিশ ও স্থানীয়রা জানান, গত বুধবার বিকেল ৩টায় আদমদীঘির ছাতিয়ানগ্রাম বাজারের তিনমাথা নামক স্থানে ইউপির গ্রাম পুলিশ জয়েন উদ্দিন চয়নের ছেলে বাঁধন (২২) ও ছাতিয়ানগ্রাম সরদারপাড়ার আশরাফুল ইসলামের ছেলে রাফি (২২)-এর পুর্বশক্রতার জেরধরে বাঁধন রাফিকে বেদম মারপিট করে। এতে রাফি আহত হয়। এর কিছুপর রাফির স্বজনসহ প্রায় ১৫জন সহযোগিরা লাঠি সোডায় সজ্জিত হয়ে ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ ভবনে চড়াও হয়। হামলাকারিরা ইউপি সচিব কুদরত-এ-ইলাহীর কক্ষে ঢুকে কর্তব্যরত গ্রাম পুলিশ জয়েন উদ্দিন চয়নকে মারপিট শুরু করে। এসময় সচিব কুদরত-এ-ইলাহীকের শারিরীক ভাবে লাঞ্চিত করে ওই কক্ষে থাকা কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, চেয়ারসহ আসবাবপত্র ভাংচুর ও মূল্যবান কাগজপত্র তছনছ, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি টেনে ফেলে দিয়ে নগদ ১ লাখ ৬১ হাজার টাকাসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে বলে ইউপি চেয়ারম্যন আব্দুল হক আবু দাবী করেন।্ধসঢ়; প্রায় আধা ঘন্টা হামলাকারিরা সেখানে তান্ডব চালায়। পরে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেন।


ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যন আব্দুল হক আবু বিষয়টি নিশ্চিত করে বলেন ওই সময় তিনি উপজেলায় ছিলেন, খবর পেয়ে পুলিশসহ ঘটনাস্থলে পৌঁছেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।#



Post Top Ad

Responsive Ads Here