ফরিদপুরের রথখোলা ১৪০ যৌনকর্মির মাঝে খাদ্য সামগ্রী বিতরণ নন্দালয়ের - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, অক্টোবর ২০, ২০২৩

ফরিদপুরের রথখোলা ১৪০ যৌনকর্মির মাঝে খাদ্য সামগ্রী বিতরণ নন্দালয়ের

 



সঞ্জিব দাস, ফরিদপুর :

ফরিদপুরে দূর্গা পূজা উপলক্ষে ১৪০ যৌনকর্মির মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ফরিদপুরের মানবতার জন্য কাজ করা নন্দালয়। নন্দালয়ের কর্মবীর বিশ্বজিৎ কুমার সাহা তনু ও তার ভাই ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিধান কুমার সাহার উদ্যোগে যৌনকর্মির মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।


বিতরণ সামগ্রীর মধ্যে ছিল প্রতি যৌনকর্মীর জন্য ২৫ কেজির এক বস্তা চাল, এক কেজি তেল ও এক কেজি লবণ। ‌ 


শুক্রবার বিকেলে রথখোলার যৌন পল্লীর সামনে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে যৌনকর্মির মাঝে খাদ্য সামগ্রী করেন আস্থা আইরিশ মৈত্রী হাসপাতালের চেয়ারম্যান ও নন্দালয়ের কর্মবীর বিশ্বজিৎ কুমার সাহা তনু, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিধান কুমার সাহা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আজমত আলী খান সহ রথখোলা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।   


রাশেদা নামে এক যৌনকর্মী জানান, আমাদের যৌনপল্লীর দিকে কেউ সেভাবে খেয়াল করে না। তবে বিধান সাহা কাউন্সিলর হওয়ার পর থেকে তার ছোট ভাই বিশ্বজিৎ কুমার সাহা তনু এবং বিধান কাউন্সিলর প্রতি মুহূর্তে আমাদের খোঁজখবর নেন। নিজেদের অর্থায়নে তারা আমাদের পাশে এসে দাঁড়ায়। এবার দুর্গাপূজা উপলক্ষে আমাদের প্রত্যেকের জন্য এক বস্তা করে চাল, তেল এবং লবণ দিচ্ছেন। ‌ আমাদের সকলের পক্ষ থেকে তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানায়। 


এ বিষয়ে বিশ্বজিৎ সাহা তনু বলেন, আমাদের মাটির মাকে সাজালে তো হবে না আমাদের মাঝে যে জ্যান্ত মা রয়েছে তাদেরকেও খাওয়াতে পড়াতে হবে। সেই চিন্তা থেকেই আমি প্রতি বছর পূজার আগে যৌনকর্মীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করার উদ্যোগ গ্রহন করি। আমার চিন্তাভাবনা রয়েছে সামনের দিনে রথখোলা যৌনকর্মীদের জন্য একটি আলাদা গোরস্থানের ব্যবস্থা করে দেওয়ার জন্য। 

Post Top Ad

Responsive Ads Here