কাউখালীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ডিসেম্বর ২৭, ২০২৩

কাউখালীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

কাউখালীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন
কাউখালীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন


পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে বুধবার সকালে (২৭ ডিসেম্বর) কাউখালী সরকারি ডিগ্রী কলেজের সভাকক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহেদুর রহমান। 


কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা স্বজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সুকেশ রঞ্জন হালদার, জেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির, উপজেলা নির্বাচন কর্মকর্তা শারমিন আফরোজ। 


প্রশিক্ষণে ৪০ জন প্রিজাইডিং কর্মকর্তা,১৭৬ সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ৩২১ পোলিং কর্মকর্তা অংশগ্রহণ করেন। জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান ভোট গ্রহণ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে নিজ নিজ দায়িত্ব, কর্তব্য, সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য আহ্বান জানান।




Post Top Ad

Responsive Ads Here