মেহের আমজাদ,মেহেরপুর (২৪-০৪-১৮)
“কার্যকর টিকা, সকলের শিক্ষা” এই শ্লোগানে বিশ্ব টিাকাদান সপ্তাহ উপলক্ষে এক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে মেহেরপুর স্বাস্থ্য বিভাগ সিভিল সার্জনের সম্মেলন কক্ষে ওই সভার আয়োজন করে। সিভিল সার্জন ডা. জি কে এম সামসুজ্জামানারে সভাপতিত্বে এ্যাডভোকেসী সভায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএমএ সভাপতি ডা. রমেশ চন্দ্রনাথ, পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস, গাংনী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান, ইপিআই সুপার আব্দুস সালাম, স্বাস্থ্য শিক্ষা বিষয়ক কর্মকর্তা কাজী রওশন নাহার প্রমুখ। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. একেএম ফয়সাল কবীর ও ডা. সানজিদা আফরিন। সভায় বক্তারা বলেন, টিকাদান কর্মসূচী সফল করতে পারলে পোলিও’র মত জটিল রোগ গুলো দেশ থেকে মুক্ত করা সম্ভব হবে।