মেহেরপুর জেলা প্রশাসনের অভিযানে বাল্যবিয়ে বন্ধ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, এপ্রিল ২৫, ২০১৮

মেহেরপুর জেলা প্রশাসনের অভিযানে বাল্যবিয়ে বন্ধ

মেহের আমজাদ,মেহেরপুর (২৪-০৪-১৮)

 
মেহেরপুর জেলা প্রশাসন অভিযান চালিয়ে একটি বাল্য বিবাহ বন্ধ করেছে।
গতকাল মঙ্গলবার বিকালে সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামে ওই বাল্য বিয়ের আয়োজন করা হয়েছিল। জানা গেছে রাধাকান্তপুর গ্রামের মোজারুলের ৫ম শ্রেণীতে পড়ুয়া মেয়ের সাথে পাশর্^বর্তী রাজাপুরের গ্রামের বাদলের ছেলে সজিব-এর সাথে বিয়ের দিন ধার্য্য ছিলো। সে মোতাবেক বিয়ের সকল আয়োজনও  ঠিকঠাক ছিল। পরে জেলা প্রশাসক পরিমল সিংহ-এর নিকট সংবাদ আসে বাল্য বিয়ের। জেলা প্রশাসকের নির্দেশে সহকারী কমিশনার রফিকুল হাসান ঘটনাস্থলে পৌছান এবং মুচলেকা নিয়ে বাল্য বিবাহ বন্ধ করে দেন।

Post Top Ad

Responsive Ads Here