ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক, দৈনিক আমার দেশ ও এনটিভির
সাবেক জেলা প্রতিনিধি আরিফ ইসলাম শুক্রবার দিবাগত রাতে ইন্তেকাল করেছেন
(ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬।
তিনি স্ত্রী, ১ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আরিফ ইসলামের পরিবার
সূত্রে জানাগেছে, দীর্ঘদিন ধরে তিনি ঢাকায় অবস্থান করছিলেন। ঢাকার বনশ্রীর
বাসায় শুক্রবার রাতে যে কোন সময় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে তার মৃত্যু
হয়। সাংবাদিক আরিফ ইসলামের লাশ ঢাকা থেকে বিকেলে ফরিদপুরে আনা হবে। পরে তার
গোয়ালচামটস্থ বাড়ীতে রাখা হবে। ফরিদপুর প্রেসক্লাবে শ্রদ্ধা নিবেদনের জন্য
আরিফ ইসলামের লাশটি আনা হবে। পরে আলিপুর গোরস্থানে তাকে দাফন করা হবে।
আরিফ ইসলামের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি
ইমতিয়াজ হাসান রুবেলসহ সাংবাদিকেরা।
শনিবার, এপ্রিল ২১, ২০১৮
ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আরিফ ইসলাম ইন্তেকাল করেছেন
Tags
# জেলা সংবাদ
About সময় সংবাদ
জেলা সংবাদ
লেবেলসমূহ:
জেলা সংবাদ
Author Details
সময় সংবাদ | shomoysangbad.com Is a Popular Online Bangla News company. 24x7 Latest and breaking news of home and abroad, entertainment, sports etc


