মেহেরপুর শহরের ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করলেন মেয়র।। - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মে ১২, ২০১৮

মেহেরপুর শহরের ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করলেন মেয়র।।

মেহের আমজাদ,মেহেরপুর

মেহেরপুর পৌরসভার মল্লিকপাড়ায় ২ টি সড়কের আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন মাটি কেটে ২ টি সড়কে আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন। উদ্বোধনের পরে সেখানে মোনাজাত করা হয়। পৌর কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব, যুবলীগ নেতা মালেক হোসেন মোহন, সাইদুর রহমার উজ্জল প্রমূখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, আমার নির্বাচনের আগে আমি দেখেছিলাম এই সড়কটির চরম দৈন্যদশা আমি তখন কথা দিয়েছিলাম মেয়র নির্বাচিত হলে সকল সড়ক সংস্কার করবো। তিনি বলেন আমরা নতুন পরিষদ অনেক ঋনের বোঝা মাথায় নিয়ে আমাদের দায়ীত্ব পালন শুরু করেছি। তারপরও পৌরবাসীর দোয়া ও ভালোবাসায় আমরা পৌর এলাকার অধিকাংশ ওয়ার্ডে কম বেশী কাজ শুরু করতে পেরেছি। পর্যায়ক্রমে পৌরসভার অন্যান্য সড়কের কাজও করা হবে।

Post Top Ad

Responsive Ads Here