মেহের আমজাদ,মেহেরপুর
মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পৌর এলাকার ৭ নং ওয়ার্ড বাসীর আয়োজনে পৌর মেয়রকে সংবর্ধনা দেওয়া হয়। ওই ওয়ার্ডের দবীরের মোড়ে ৭ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল আশরাফ রাজিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে এলাকাবাসীর পক্ষ থেকে পৌর মেয়রকে গোলাপের পাপড়ি দিয়ে তৈরি নৌকা উপহার দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় ফুল ছিটিয়ে ও বাদ্য বাজিয়ে পৌর মেয়রকে বরণ করা হয়। এ সময় ওয়ার্ড বাসীর উদ্যোশে বক্তব্য রাখেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, মেহেরপুরের মানুষ আমাকে ভালবাসেন বলেই আমি আপনাদের মেয়র। মানুষের ভালবাসায় আসল ভালবাসা। আমি আপনাদের ভালবাসা পেয়ে ধন্য। আমি চেষ্টা করবো এলাকার উন্নয়ন করে আপনাদের ভালবাসার প্রতিদান দিতে। পৌর মেয়র বলেন, আমরা একেবারে শূন্য হাতে দায়ীত্ব নিয়েছি। আপনাদের দোয়ায় ধীরে ধীরে আমাদের অর্থনৈতিক দুরবস্থা কাটিয়ে উঠে উন্নয়নের পথে ধাবিত হচ্ছি। এসময় এলাকার বিভিন্ন শ্রেণী পেশার নারী-পুরুষ সেখানে উপস্থিত ছিলেন। পরে মেয়র মাহফুজুর রহমান রিটন মল্লিক পাড়ার বিভিন্ন সড়ক ঘুরে দেখেন এবং সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।