মেহের আমজাদ,মেহেরপুর
মেহেরপুর সরকারী কলেজের সহযোগি অধ্যাপক এবং মেহেরপুর থিয়েটারের সভাপতি হাসানুজ্জামান মালেক সহযোগি অধ্যাপক থেকে অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মেহেরপুর থিয়েটারের আয়োজনে গতকাল শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক আলোচনা সভা শেষে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। একই অনুষ্ঠানে মেহেরপুর থিয়েটারের সহ-সভাপতি অ্যাড. পল্লব ভট্রাচার্য ও শিক্ষক ফৌজিয়া আফরোজ তুলি জেলা প্রশাসক কর্তৃক জেলা শিল্পকলা একাডেমীর সদস্য মনোনিত হন। মেহেরপুর থিয়েটারের সহ-সভাপতি মোমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা দায়রা ও জজ আদালতের পাবলিক প্রসিকিউটার পল্লব ভট্রাচার্য। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি মফিজুর রহমান মফিজ, মেহেরপুর থিয়েটারের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সদস্য আব্দুল ওয়াদুদ, আজিজুল হক, ফৌজিয়া আফরোজ তুলি প্রমুখ। অনুষ্ঠানে অধ্যাপক হাসানুজ্জামান মালেককে ক্রেষ্ট ও উত্তোরিয় পরিয়ে এবং ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।