মেহেরপুরের ইছাখালীতে সাবেক এমপি জয়নাল আবেদীন-এর গণসংযোগ ও জনসভা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মে ১২, ২০১৮

মেহেরপুরের ইছাখালীতে সাবেক এমপি জয়নাল আবেদীন-এর গণসংযোগ ও জনসভা

মেহের আমজাদ,মেহেরপুর 
মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব জয়নাল আবেদীন গণসংযোগ শেষে জনসভা করেছেন। গতকাল শুক্রবার বিকালে মেহেরপুর সদর উপজেলার ইছাখালী গ্রাম আওয়ামীলীগের আয়োজনে জনসভায় সভাপতিত্ব করেন বুড়িপোতা ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি ও গোভীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহারুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি আলহাজ্ব জয়নাল আবেদীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর শহর আওয়ামীলীগের সাধারণ  সম্পাদক আক্কাস আলী, মেহেরপুর পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, মেহেরপুর জেলা যুবলীগের সদস্য ইয়ানুস আলী, মুজিবনগর উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সাবেক আহবায়ক শেখ মিসকিন, ছাত্রলীগ নেতা রাশেদ লতিফ, বুড়িপোতা ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক উজ্জল হোসেন, আওয়ামীলীগ নেতা রশিদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা পলাশ আহম্মেদ সহ স্থানীয় নেতৃবৃন্দ।

Post Top Ad

Responsive Ads Here