জলঢাকা উপজেলার কৈমারী ও শৌলমারী ইউনিয়নের ২০১৮-১৯ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা। - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুন ০৩, ২০১৮

জলঢাকা উপজেলার কৈমারী ও শৌলমারী ইউনিয়নের ২০১৮-১৯ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা।

এরশাদ আলম, জলঢাকা প্রতিনিধি

কৈমারী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

নীলফামারীর জলঢাকা উপজেলার  কৈমারী ইউনিয়ন পরিষদের ২০১৮-১৯ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার বেলা ১০টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউনিয়নের সর্বস্তরের জনগণের মতামতের ভিত্তিতে সংযোজন, বিয়োজন, সংশোধন, পরিবর্তন ও পরিমার্জন করে চূড়ান্ত বাজেট ঘোষণা করেন কৈমারী ইউপি সচিব মানিক চন্দ্র রায়।মোট ৩,১২,৯৬,৯০৫ টাকার বাজেটে সম্ভাব্য রাজস্ব আয় ৩৯৮২৫০৫ টাকা,ব্যয় ৩৯৮২৫০৫ টাকা এবং উন্নয়ন আয় ২,৭৩,১৪,৪০০ টাকা ও ব্যয় ২,৭৩,১৪,৪০০ টাকা।ইউএসএস ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় উন্মুক্ত বাজেট অধিবেশনে কৈমারী ইউপি চেয়ারম্যান রেজাউল হক বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফয়সাল মুরাদ,মহিলা ভাইস চেয়ারম্যান রিভা আমজাদ,উপজেলা ইউএসএস এর প্রজেক্ট কো-অর্ডিনেটর কায়কোবাদ হোসেন।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমাজ সেবক রশিদুল ইসলাম,ইউপি সদস্য মতিয়ার রহমান,তবিবর রহমান,ডালিম চন্দ্র,জবেদুল ইসলামসহ সকল সদস্য ও মহিলা সদস্যরা প্রমুখ।বাজেট শেষে উপস্থিত সকলের হাতে ইফতার করার জন্য একটি করে প্যাকেট তুলে দেওয়া হয়।

শৌলমারী ইউনিয়ন পরিষদের ২০১৮-১৯ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

নীলফামারীর জলঢাকা উপজেলার শৌলমারী ইউনিয়ন পরিষদের ২০১৮-১৯ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার বেলা ৪টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউনিয়নের সর্বস্তরের জনগণের মতামতের ভিত্তিতে সংযোজন,বিয়োজন,সংশোধন,পরিবর্তন ও পরিমার্জন করে জবাবদিহীতার মাধ্যমে চূড়ান্ত বাজেট ঘোষণা করেন শৌলমারী ইউপি সচিব মামুনার রশীদ।মোট ২,০০,৫২,১৭৮ টাকার বাজেটে সম্ভাব্য রাজস্ব আয় ২৪,০০,৫৩১ টাকা,ব্যয় ২৪,০০,৫৩১ টাকা এবং উন্নয়ন আয় ২,০০,৫২,১৭৮ টাকা ও ব্যয় ২,০০,৫২,১৭৮ টাকা। ইউএসএস ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় উন্মুক্ত বাজেট অধিবেশনে শৌলমারী ইউপি চেয়ারম্যান প্রাণজিৎ কুমার পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা স্থানীয় সরকারের উপ-সচিব আব্দুল মোতালেব সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জহির ইমাম,নীলফামারী জেলা ফ্যাসিলিটেটর আবু হেনা মোস্তাফা কামাল,উপজেলা ইউএসএস এর প্রজেক্ট কো-অর্ডিনেটর কায়কোবাদ হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন,নুর-নাহার বেগমসহ সকল সংরক্ষিত মহিলা সদস্য,ইউপি সদস্য আসাদুজ্জামান,মজু মামুদ,দীলিপ কুমার,জামিয়ার রহমানসহ সকল সদস্য,শৌলমারী ইউনিয়নের সবকস্তরের পেশাজীবী সচেতন জনগনবৃন্দ প্রমূখ।পরে উপস্থিত সবার হাতে একটি করে ইফতারের প্যাকেট তুলে দেওয়া হয়।

Post Top Ad

Responsive Ads Here