নরসিংদী জেলা জাসদ সভাপতি জায়দুল কবির এর জামিন।।SHOMOY SANGBAD - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুন ০৩, ২০১৮

নরসিংদী জেলা জাসদ সভাপতি জায়দুল কবির এর জামিন।।SHOMOY SANGBAD

নরসিংদী জেলা প্রতিনিধিঃ
নরসিংদী জেলা জাসদ এর সভাপতি মোঃ জায়েদুল কবিরকে আসামী করে গত ০৮/০৪/২০১৮ইং তারিখে পলাশ ঘোড়াশাল মিয়াপাড়া এলাকার মৃত মুনজুর আলম চৌধুরীর পুত্র মোঃ জাহাঙ্গীর আলম (নবাব) বাদী হয়ে নিম্ন লিখিত আসামীদের বিরুদ্ধে পলাশ উপজেলা জাসদ’র সভাপতি মোঃ মোবারক হোসেন, মিন্টু, ইব্রাহিম, মোঃ হারুন, পিতামৃত-আলী আজগর, সাং-ডাঙ্গা, থানা-পলাশ, মোঃ রুবেল, মোঃ মাসুদ, কামাল পাশা, ইজ্জত আলী গংদের বিরুদ্ধে পলাশ বাংলা জুট মিলের সামনে বাদী এবং আসামীগন একই ঘটনার দিন, তারিখ ও একই স্থানে একই সভা ও মিছিলকে কেন্দ্র করে বাদী এবং আসামীগনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং উভয়ের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হলে বাদী পলাশ থানায় একটি মামলা দায়ের করে। পলাশ থানার মামলা নং-১০(৪)২০১৮ইং, ধারাঃ ১৪৩/৩৪১/৩০৭/৩২৫/১১৪/৩২৩ দঃ বিঃ মোতাবেক মামলা রুজু হইলে উল্লেখিত আসামীগন মহামান্য হাইকোর্ট হইতে ক্রিমিনাল মিছ কেইস নং-২০২১৪/১৮ মূলে বিগত ৩১/০৫/২০১৮ইং আসামীগন অর্ন্তবর্তীকালীণ জামিন লাভ করে। পরবর্তী সময়ে মহামান্য হাইকোর্টের নির্দেশ মোতাবেক ৩১/০৫/২০১৮ইং তারিখে নরসিংদী বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আত্মসমর্পন করিয়া পুনঃরায় স্থায়ী জামিন লাভ করে। আসামীদের পক্ষে মামলা পরিচালনা করেন নরসিংদী জজ কোর্টের বিজ্ঞ আইনজীবি মোঃ হারুন অর রশিদ। রাষ্ট্রীয় পক্ষে ছিলেন বিজ্ঞ আইনজীবী সিরাজুল ইসলাম।

Post Top Ad

Responsive Ads Here