কালিহাতীতে র‌্যাবের বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত ।।SHOMOY SANGBAD - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুন ০৩, ২০১৮

কালিহাতীতে র‌্যাবের বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত ।।SHOMOY SANGBAD

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল 
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোলড়া গ্রামে মাদক বিরোধী অভিযানকালে র‌্যাবের কথিত বন্দুকযুদ্ধে মোঃ রুহুল আমিন ওরফে কাইল্ল্যা রুহুল(৩৩) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় দুই র‌্যাব সদস্যও আহত হন। নিহত রুহুল আমিন গোলড়া গ্রামের আঃ গনি মিয়ার ছেলে।
শনিবার রাত আড়াইটার দিকে কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের গোলড়া গ্রামের একটি পরিত্যক্ত বাগানে এ ঘটনা ঘটে।
টাঙ্গাইল র‌্যাব-১২ এর ৩নং কোম্পানী কমান্ডার মেজর রবিউল ইসলাম জানান, রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী উপজেলার গোলড়া গ্রামে মাদক বিরোধী অভিযানে যায় র‌্যাব। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছুড়ে। এ ঘটনায় এক মাদক ব্যবাসায়ী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটানয় র‌্যাবের দুই সদস্য আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র, হেরোইন ও ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। নিহত রুহুলের বিরুদ্ধে কালিহাতী থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

Post Top Ad

Responsive Ads Here